বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন: নানক

২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক © বিবিসি বাংলা

সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সশরীরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি, তার মানে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর ড. মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে আত্মগোপনে থাকা এ আওয়ামী লীগ নেতা এমন দাবি করেছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বস্ত্রমন্ত্রী। তিনি বলেন, হিজবুত তাহরীর, জামায়াত-শিবিরসহ জঙ্গীরা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল।

আরো পড়ুন: সমন্বয়ক পরিচয়ে ইডেনের ভাইস প্রিন্সিপালের বাসা থেকে ৮৩ ভরি স্বর্ণ, ১৫ লাখ টাকা লুট

নানকের ভাষ্য, ‘সরকার অবৈধ তাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতোভাবে জড়িত। আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, নিপীড়ন করেনি।'

ষড়যন্ত্র করে শেখ হাসিনার ওপর হত্যার দায় চাপিয়ে জনগণকে ভুল বোঝানো হয়েছে’, মন্তব্য করে প্রায় ১১ মিনিটের ফেসবুক লাইভে নানক অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে।’

বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার
  • ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬