ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ, আটক ৪

২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
গোপালগঞ্জ সদর থানা

গোপালগঞ্জ সদর থানা © সংগৃহীত

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ দেখে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ২০-২৫ জনের একটি দল জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে মিছিল বের করে। মিছিল থেকে আটক করা হয় ৪ জনকে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহলগাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬