তত্ত্বাবধানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তারেক হাসান মামুন

তারেক রহমানের নির্দেশে চোখের উন্নত চিকিৎসা পেলেন আন্দোলনে গুলিবিদ্ধ শামীম

২৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
অস্ত্রোপচারের পর শামীমের সঙ্গে ছাত্রদল নেতা তারেক হাসান মামুন

অস্ত্রোপচারের পর শামীমের সঙ্গে ছাত্রদল নেতা তারেক হাসান মামুন © টিডিসি ফটো

গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ঠাকুরগাঁও চৌরাস্তায় পুলিশের ছোড়া গুলি লাগে কলেজছাত্র শামীমের ডান চোখে। এ ঘটনার পর থেকে ওই চোখ দিয়ে কিছুই দেখতে পারতেন না তিনি। চোখের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করলেও কেউ তার চিকিৎসার দ্বায়িত্ব নেয়নি।

জানা যায়, চলতি মাসের শুরুতে ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের এই শিক্ষার্থীর দুর্দশার কথা জানতে পারেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন। পরবর্তীতে তিনি শামীমের খোঁজ-খবর নেন। এরপর তার সঙ্গে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসার দায়ভার নেওয়ার আশ্বাস দেন এই ছাত্রদল নেতা।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কলেজছাত্র শামীম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ ধানমণ্ডিস্থ  বাংলাদেশ চক্ষু হাসপাতালে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মেহবুব উল কাদির ও ডা. শাহনুর ইসলাম আমার চোখে অস্ত্রোপচার করেন। এরপর চিকিৎসকরা বলেছেন, ২-৩ সপ্তাহের মধ্যে চোখের কিছুটা উন্নতি হতে পারে। অস্ত্রোপচারের পর বর্তমানে কিছুটা স্বস্তিতে রয়েছেন রয়েছেন এই শিক্ষার্থী।

জানা যায়, গত ৪ অক্টোবর এই শিক্ষার্থী চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসেন। এরপর থেকে তার থাকা-খাওয়া থেকে শুরু করে চিকিৎসার সব দায়ভারের দায়িত্ব নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তারেক। একইসঙ্গে আশ্বাস নেন উন্নত চিকিৎসার।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তারেক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত শামীমের দুর্দশার কথা শুনে তার সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার সব দায়ভারের দায়িত্ব নেই। এরই অংশ হিসেবে গত ৭ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটিশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহের কাছে নিয়ে যায় তাকে। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শামীমের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন: ছাত্রদল নেতা তারেকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শরীরে ৫০০ গুলি থাকা সেই লিটনের

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন প্রতিনিয়তই এমন মানবিক কাজের সাথে যুক্ত রয়েছেন। এর আগে তার তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয় শরীরে ৫০০ গুলি থাকা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. লিটনের।

এদিকে আহত শামীমের সাথে কথা বললে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন, তারেক রহমান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ছাত্রদল নেতা তারেক হাসান মামুনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নিয়ে ডান চোখে গুলি লাগে। এরপর থেকে ওই চোখে দেখতে পারতাম না। আমার সব চিকিৎসার দায়ভার নেওয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের তারেক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার
  • ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬