ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ শুরু

২৩ অক্টোবর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ © টিডিসি ফটো

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্ত্বরে বিক্ষোভ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর থেকে তারা অবস্থান নেওয়া শুরু করে। 

এসময় তারা ‘শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ছাত্রলীগের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

এদিকে আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়। মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।

কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬