রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে: রিফাত রশিদ

২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সংগৃহীত

আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। আজ বুধবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি। এছাড়াও আজ রাত ৮.৩০ এ বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের ফটকে অবস্থানের ডাক দেন তিনি। 

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘আজকে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই চলে আসুন রাত ৮.৩০ এ ভিসি বাসভবনের ফটকে...’

এর আগে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এদিকে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়। মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬