রাবি শাখা ছাত্রদলের আরেক নেতাকে বহিষ্কার

২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য ফারুক হোসেন

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য ফারুক হোসেন © সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আরেক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃত নেতা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ফারুক হোসেন। তার বাসা নাটোরের সিংড়া উপজেলায়।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ছাত্রলীগের এক নেতার সঙ্গে এই ছাত্রদল নেতার ৯ মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের নেতার কাছে মামলা নাম কাটার জন্য টাকা চান এই নেতা। এই অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত শনিবার (১৯ অক্টোবর) বিকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে দল সেটা মেনে নেবে না। ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলছে এবং চলবে।

 

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬