জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও তিনজনের পদত্যাগ

২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও তিন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক ব্যক্তিগত কারণে দেখিয়ে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তারা পদত্যাগের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

পদত্যাগকৃত সমন্বয়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তামীম মোস্তারী এবং সহ-সমন্বয়ক ৫০তম ব্যাচের আফ্রিদি হাসান ও ৫১তম ব্যাচের হাসান মৃধা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ সময় তারা জানান, জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রকাশিত কমিটিতে আমাদের নাম ছিল। আন্দোলনের সময় নিজের নৈতিক জায়গা থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, যেমনটা জাবির অন্যান্য শিক্ষার্থীরা করেছিল। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ ব্যতীত তেমন কোন এক্টিভিটিতে আমরা ছিলাম না। যেহেতু আমরা আমাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য অর্জনে সফল হয়েছি, তাই বর্তমান সময়ে এসে আমার এ কমিটিতে থাকার প্রয়োজনীয়তা অনুভব করছি না। তাই স্বেচ্ছায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার থেকে পদত্যাগ করছি।

এর আগে, ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক একযোগে পদত্যাগ করেন। 

প্রসঙ্গত, ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৩৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬