জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

২১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটির সদস্যরা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটির সদস্যরা © সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। এত দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকার অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। গত জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

গত ১২ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়েছিল। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর তখন সাধারণ সম্পাদক করা হয়েছিল আন্দোলনে শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান; এখন তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ, দপ্তর সম্পাদক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬