আবার রাজপথে নামার আগে খুনি-দোসরদের গ্রেপ্তার করুন: সারজিস আলম

২১ অক্টোবর ২০২৪, ০১:০৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। 

সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন’।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা দুই হাজারের বেশি। আর আহত মানুষের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার। রবিবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, একটা দেশের সরকার যদি মনে করে সে জনগণের সরকার, তাহলে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য তারা জনগণের ওপর এটা করতে পারে না। জনগণের চেয়ে বা দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতাটা ছিল অনেক বড়। সেই জায়গায় চব্বিশের অভ্যুত্থান হয়েছে।

সারজিস আলম বলেন, আগামী দিনে যদি আপনারা দেখেন কেউ ক্ষমতার অপব্যবহার করছে, অন্যায় করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, তাহলে অবশ্যই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। রাস্তায় না নামলেও আপনারা সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক প্রতিবাদ করতে পারেন। আপনারা যদি এর প্রতিবাদ না করেন, তাহলে আবার একই কালচারটা বাংলাদেশে তৈরি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস আলম বলেন, আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে গঠনমূলকভাবে। গুজবে কান দেওয়া যাবে না। আপনাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যত ভালো বিশ্ববিদ্যালয়ে যাবেন, নিজেকে বিকশিত করার জন্য তত ভালো প্ল্যাটফর্ম পাবেন।

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence