হাসিনার আমলে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে: রাকিব

২০ অক্টোবর ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। কয়েক হাজার নেতাকর্মীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে।

আজ রবিবার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একটি যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, ৫ আগস্টের পর কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারবে না ছাত্রদলের নেতাকর্মী ধারা লাঞ্ছিত হয়েছে। এটি ছাত্রদলের মহানুভবতা। আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ নীতি নিয়েই রাজনীতি করি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে সাম্য-মানবিক রাষ্ট্র গড়ার দেখার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নদ্বয়ের প্রত্যয়ে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলায় ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে আসছে।

কর্মী সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম ফল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬