তুরস্কের সম্মেলনে শিবির নেতা

ছাত্র-জনতার বিপ্লব বিশ্বমজলুমদের অনুপ্রেরণার নতুন দিগন্ত

২০ অক্টোবর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© সংগৃহীত

বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লব বিশ্বমজলুমদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ‘ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২৪’ সম্মেলনের বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

শনিবার (১৯ অক্টোবর) তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য প্রদান করেন তিনি। বক্তৃতায় গত জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা এবং স্বৈরাচারী সরকারের পতনের ঘটনাবলি তুলে ধরেন।

সিবগাতুল্লাহ বলেন, ছাত্রজনতার আন্দোলন ছিল মূলত একটি নিরস্ত্র বিপ্লব। ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ-শিশুসহ সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে নিরস্ত্র অবস্থায় প্রশাসন, সরকারি দল ও তাদের পেটুয়া বাহিনীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে এনেছে। স্বৈরাচার সরকার মানবতাবিধ্বংসী আগ্রাসন চালিয়েও ঐক্যবদ্ধ আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের নেতৃত্বে জনতা মিলিত হয়ে সরকারের পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের এই ছাত্র আন্দোলন শুধু দেশের ভেতরে নয়; বরং সারা বিশ্বের নিপীড়িত মানুষের জন্য এক বিরাট অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি বিভিন্ন দেশ থেকে আগত ছাত্র ও যুবনেতাদের বিশ্ব কমিউনিটির সংহতির কথা উল্লেখ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬