বন্যাদুর্গতদের মাঝে ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

২০ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করেন রিয়াদ।

এ সময় শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমএ আজিজ, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়জিদ হোসেন রানা ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক মো. মির হোসেন, শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিকুর রহমান, সদস্য সচিব হৃদয় হাসান ও ছাত্রদল নেতা নাসির আহমেদ অনিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌঁছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬