‘ভারতে সমাবেশ করে প্রবাসী সরকার ঘোষণা দিতে চায় আওয়ামী লীগ’

১৯ অক্টোবর ২০২৪, ১১:১২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান

‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, কুমিল্লার একটি স্থানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একত্রিত হচ্ছেন সভা করার জন্য। ভারতের আগরতলায় তারা একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়, শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের দেশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ‘ভাষা সাহিত্য চর্চা একাডেমি’ নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসুদ বলেন, এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন সাপের মতো বসে বসে অনেকটা বিশ্রাম নিচ্ছে। তাদের দাঁতকে আরও বেশি বিষাক্ত করছে। তাদের এই বিষাক্ত ছোবল আমাদের মানচিত্র ও পতাকার ওপরে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার জন্য সাহায্য করছে।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, যখন আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জুলাই মাসে আন্দোলন করেছি, ঘণ্টার পর ঘণ্টা শাহবাগের মোড়ে তপ্ত রোদে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তখন আমাদের উৎসাহ-অনুপ্রেরণা দেওয়ার জন্য মঞ্চ থেকে নজরুলের গান বাজানো হতো। নজরুলের গান চব্বিশের বিপ্লবে ছাত্রদের বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছে। কাজী নজরুল ইসলাম আজ থেকে শত বছর আগে যে গান-কবিতা লিখেছিলেন, তা আজও বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, চব্বিশের মহান বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নজরুলের লেখা গান।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

মার্কেট অডিটে এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন শেষ ১১ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রাম পেল ওয়াশিংটন অ্যাকর্ড স্বীকৃতি
  • ০৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত পায়নি শিক্ষা মন্…
  • ০৪ এপ্রিল ২০২৬
‎হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬