উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা পাবেন ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পাঠদানকারী ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান’ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো। এসব প্রতিষ্ঠানকে DTE Stipend MIS সফটওয়্যারে প্রোফাইল তৈরি করে login করার জন্য User ID এবং বিস্তারিত নির্দেশনাসহ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠানো হবে।

এতে বলা হয়, ৮টি প্রতিষ্ঠান উপবৃত্তি কার্যক্রমে ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিধায় DTE Stipend MIS সফটওয়্যারে পূর্বের ইউজার পুনরুদ্ধার করে উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ‘বরিশাল অঞ্চলের ব্যাংকেরহাট কো-অপারেটিভ (ডিগ্রি) কলেজ, ভোলা সদর, ভোলা” যার ইআইআইএন ১০১২১০ এবং কারিগরি কোড ৪০০০০৭, একই কারিগরি কোডযুক্ত স্কুল (EIIN: ১০১১০৭, কারিগরি কোড ৪০০০০৭) অংশটি ইতোমধ্যেই ‘DTE Stipend MIS’-এ বিদ্যমান থাকায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে কলেজের অনুকূলে পৃথক কোড প্রাপ্তি সাপেক্ষে কলেজ অংশকে উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে কলেজের অনুকূলে পৃথক কোড সংগ্রহ করে অধিদপ্তরে দাখিল করার জন্য ‘ব্যাংকেরহাট কো-অপারেটিভ (ডিগ্রি) কলেজ, ভোলা সদর, ভোলা’-কে নির্দেশ দেওয়া হলো।

তালিকা দেখুন এখানে

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬