জিয়াউর রহমানের সমাধিসৌধ পরিষ্কার করলেন ছাত্রদল নেতারা

১৯ অক্টোবর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
জিয়াউর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

জিয়াউর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে ছাত্রদলের ৩০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় রাজু আহমেদ বলেন, ‘বিগত দিনে স্বৈরাচারী খুনি হাসিনার আমলে অযত্ন-অবহেলায় অরক্ষিত ছিল শহীদ জিয়ার মাজার। এমনকি জিয়ারত কিংবা শ্রদ্ধা নিবেদন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর রহমতে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সাংগঠনিক দায়িত্ববোধের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি।’

রাজু আহমেদ বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

আরও পড়ুন: নেতাকর্মীদের সিট না দেয়ায় হল প্রভোস্টকে ডেকে নিয়ে হেনস্তা ঢাকা কলেজ ছাত্রদলের

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইন্টারন্যাশনাল হলের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক রানা আহামেদ, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাঙলা কলেজের ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজসেবাবিষয়ক সহসম্পাদক ইনজাম শাওন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাইসুল ইসলাম মারুফসহ হাবিব, নাইম, রাকিব, মুকিত, কুশল প্রমুখ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬