ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

১৮ অক্টোবর ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. হাসান মাহমুদ

মো. হাসান মাহমুদ © সংগৃহীত

সিলেট শহরের মে‌ন্দিভাগ এলাকায় এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গী‌কে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দি‌কে এ ঘটনা ঘটে। ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন সি‌লেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন- দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ এবং মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

সি‌লেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ব‌লেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজন ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখ‌নো কাউকে আটক করা যায়নি।’

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬