সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী-সংযোগ করতে টিম গঠন ছাত্রদলের

১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

সারাদেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের পর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবে ছাত্রদল। একইসঙ্গে শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে।

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬