হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি দিলেন হাসনাত-সারজিস

১৫ অক্টোবর ২০২৪, ১০:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসনাত ও সারজিস

হাসনাত ও সারজিস © ফাইল ফটো

আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। আগামীকাল বুধবার সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হবে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’

কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷’

এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬