শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও ইসলাম উপেক্ষিত : শিবির সভাপতি

১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম © সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও ইসলাম উপেক্ষিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়িতে একটি মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর শাখা আয়োজিত এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

মহানগর সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এইচএসসি ও আলিম মিলে এ বছর দেশে ১৪ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক, তবে সামগ্রিকভাবে দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।

মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২৪শের আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছ, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সব বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে তোমাদের সচেতন থাকতে হবে।

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬