১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে বাজিমাত

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM
কাভান সুলিভান

কাভান সুলিভান © সংগৃহীত

আন্তর্জাতিক অভিষেকেই ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে নতুনদের আলো ছড়ানোর রাতে নজর কেড়েছেন এই তরুণ।

পেরুর বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের ম্যাচে একসঙ্গে ১১ ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন কাভান। এবার আন্তর্জাতিক মঞ্চেও নিজের সামর্থ্যের ঝলক দেখালেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হিসেবে অভিষেক হয় কাভানের। একইসঙ্গে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ মার্কিন ফুটবলারও তিনি।

২০২৪ সালের পর এবারই প্রথম এক ম্যাচে যুক্তরাষ্ট্রের ১১ ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হলো। পেরুর বিপক্ষে অভিষেক হওয়া খেলোয়াড়দের তালিকায় কাভানের সঙ্গে জুলিয়ান হল, জাস্টিন এলিস, অ্যালবার্ট, পেটন মিলার, হাভিয়ের গোযো, দিয়েগো কোচেন, ব্রুকলিন রেইন্স, নীল পিয়ের, ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড ও আদি মেহমেতি ছিলেন।

ম্যাচ শেষে কাভানকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সেই সে পারফর্ম করছে, লড়াই করছে এবং ব্যক্তিত্ব ও দৃঢ়তার পরিচয় দিচ্ছে। আমি তাকে নিয়ে সত্যিই খুব খুশি। কোনো সন্দেহ নেই যে সে খুবই বুদ্ধিমান। সে চারপাশের পরিবেশ থেকে অনেক চাপ শুষে নিয়েছে।’

পেরুর বিপক্ষে দারুণ জয় দিয়ে ফিফা উইন্ডো শুরু করা যুক্তরাষ্ট্রের সামনে এখন চিলি। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর ৪ ও ৭ অক্টোবর মেক্সিকো ও কানাডার বিপক্ষে মাঠে নামবে মার্কিনরা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬