ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ১৫ জন পেলেন ১ লাখ টাকা করে 

১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত ১৫ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বার্ন ইউনিটে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম,আসিফ মাহমুদ সজীব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন। 

এর আগে, গত  ১৮ সেপ্টেম্বর ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়।

সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
ফের দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়ল ফেনী 
  • ১২ জুন ২০২৬
বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ১২ জুন ২০২৬
মাদক-সন্ত্রাসে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুন…
  • ১২ জুন ২০২৬
×