‘মাহফুজ-আখতারদের সৃষ্টি করতে একটি জনগোষ্ঠীর দশকের পর দশক লেগে যায়’

১২ অক্টোবর ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফরহাদ মজহার, মাহফুজ আলম এবং আখতার

ফরহাদ মজহার, মাহফুজ আলম এবং আখতার © ফাইল ছবি

কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহার বলেছেন, মাহফুজ আলম, আখতার, সারজিসদের সৃষ্টি করতে একটি জনগোষ্ঠীর দশকের পর দশক লেগে যায়। শনিবার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফরহাদ মজহার জানান, ‘কেউ যদি ভেবে থাকেন, মাহফুজ আলম একা, তাহলে তারা মারাত্মক ভুল করবেন। আমরা যারা মাহফুজের সাথে আছি, আমরা থাকবই। কারণ মাহফুজ হঠাৎ মাটি ফুঁড়ে হাজির হয়নি। সমাজের দ্বন্দ্ব সংগ্রামের মধ্য থেকেই তরুণরা হজির হয়েছে। তারাই ভবিষ্যত। সমাজকে চিনুন, মাহফুজদেরও চিনবেন।’

তিনি বলেন, ‘মাহফুজ, আখতার, নাহিদ, আসিফ, নুসরাত, আকরাম, আরিফ, জাহিদ, তুষার, উমামা, হাসনাত, সারজিস, নাজিফা, আবু বকর, তরিকুল, সানজানাদের পয়দা করতে একটি জনগোষ্ঠির দশকের পর দশক লেগে যায়।’

গিবত গাইতে পারেন, ওতে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা যারা সামনের  দিকে তাকিয়ে এখনকার কথা বলি, আমরা বুঝতে পারি,তরুণদের কারণে  বাংলাদেশের জগণের যে চেতনাগত উল্লম্ফন ঘটেছে, তার ফল আমরা পাবই পাব। বাংলাদেশ আর পেছন ফিরে  তাকাবে না। নিশ্চিত থাকেন।’

ফরহাদ মজহার বলেন, ‘আমাদের কাজ তাদের পাশে থাকা এবং অনভিজ্ঞতাজনিত ভুল ধরিয়ে দিয়ে আরও সংঘবদ্ধ রাজনৈতিক শক্তি হিশাবে তাদের আবির্ভাব নিশ্চিত করা। আমরা কেঊই ফেরেশতা নই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক জনগোষ্ঠি হিশাবে বিশ্বসভায় আমাদের শিরদাঁড়া খাড়া করে দাঁড়াতে হবে,  দাঁড়াতেই হবে। ভূরাজনীতি এবং নিউ লিবারেল পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় এটা সহজ কাজ নয়। কিন্তু বাংলাদেশ প্রস্তুত। সামনে আরো কঠিন লড়াই লড়তে হবে।’

নোবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬