ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

১২ অক্টোবর ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রুদ্র সেনের পরিবারের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন

রুদ্র সেনের পরিবারের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন। দুর্গাপূজা উপলক্ষ্যে তার পরিবারকে পোশাক এবং তিন লাখ টাকার চেক প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১২ অক্টোবর)নিহতের পরিবারের সাথে দেখা করে চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেনসহ উপাচার্যের পিএস ড. সালাহউদ্দিন এবং ডেপুটি রেজিস্ট্রার ইউনুছ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব উপস্থিত ছিলেন। 

রুদ্র সেনের পরিবারের সাথে দেখা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরি রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোন কিছু করার আশ্বাস দেন এবং পরিবারের সদস্যদেরকে ক্যাম্পাসে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। বড় বোন সুস্মিতা সেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় গত ১৮ জুলাই। এদিন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে প্রাণ হারান তিনি।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence