সারজিসের স্ট্যাটাসের ৭২ ঘণ্টার মধ্যে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

০৮ অক্টোবর ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
সোহরাব হোসাইন ও সারজিস আলম

সোহরাব হোসাইন ও সারজিস আলম © ফাইল ছবি

চলতি সপ্তাহের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তার স্ট্যাটাসের ৭২ ঘণ্টা না যেতেই পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন।

গত শনিবার (৫ অক্টোবর) রাত ১১টায় নিজের ভেরিফাইড আইডি থেকে পিএসসি’র সংস্কার চেয়ে পোস্ট দেন সারজিস। আজ মঙ্গলবার দুপুরের পরপরই পদত্যাগপত্র জমা দেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। সে হিসেবে ৭২ ঘণ্টার আগেই পদত্যাগ করলেন কমিশনের চেয়ারম্যান।

শনিবার রাতে সারজিস ফেসবুক পোস্টে বলেন, ‘এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে ৷ যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না ৷’

জানা গেছে, ৫ আগস্টের পর পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রগুলোর ৯০ শতাংশের প্রতিউত্তর মেলেনি। পিএসসির পরিস্থিতি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা পিএসসিতে এসে বিক্ষোভ করছেন, তাদের দাবির বিষয়ে জানানো হলেও কোনো পরামর্শ ও নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পিএসসি এখন অনেকাংশে সংযোগবিহীন। এ অবস্থায় বিভিন্ন মহল ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে পিএসসির সংস্কারের দাবি ওঠে। সেই দাবি জানিয়ে এবার কথা বললেন সারজিস আলম।

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬