ফ্যাসিস্টরা ফিরলে জায়গা হবে আয়নাঘরে: সারজিস

০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
সারজিস আলম

সারজিস আলম © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সংস্কারের সুষ্ঠু সময় পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবে আবার ফিরলে তাদের আয়নাঘরে পাঠাতে হবে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যে সংবিধান দুই হাজার শহিদদের রক্ষা করতে পারেনি, আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি; দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি সেই সংবিধান আমরা চাইনা। সিভিল সার্ভিসে যারা জনগণের হয়ে কাজ করবে না তাদের বহিষ্কার করতে হবে।

এসময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে সারজিস বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার হিসেবে আপনাদের যতদ্রুত কাজ করার কথা ছিল আপনারা সেটা করছেন না, আপনাদের আমরা যুগ যুগ ধরে এখানে রাখব না। অন্য সরকার যেই কাজ পাঁচ বছরে করতো সেই কাজ আপনাদের একবছরে করতে হবে। সুষ্ঠু বাজার মনিটরিং করে দ্রুত নিত্যপণ্যের দাম কমাতেও উপদেষ্টাদের ব্যবস্থা নিতে বলেন তিনি। 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬