৭ অক্টোবর জাতীয় আগ্রাসন বিরোধী দিবস পালনের আহবান ইনকিলাব মঞ্চের

০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করার সময়

শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করার সময় © টিডিসি

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেবাদাস ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বর্বর হত্যাকাণ্ডের শিকার হন বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদ। যিনি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রথম শহিদ।

সোমবার (৭ অক্টোবর) শহিদ আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ছাত্র জনতার পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করা হয়। সর্বস্তরের ছাত্র জনতার সাথে জিয়ারতে অংশ নেন আবরার ফাহাদের দাদু ও চাচা। 

মোনাজাত শেষে আবরার ফাহাদের এই মহান ত্যাগকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৭ অক্টোবরকে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' হিশাবে ঘোষণা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তিকামী মানুষকে এই দিনে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' পালনের আহবান জানায় ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহিদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ।

আরও পড়ুন: জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আবরার ফাহাদ: শিবিরের কেন্দ্রীয় সভাপতি

তিনি আরও বলেন, হাজারো শহিদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে, শহিদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদেরকে সকল আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।  

শহিদ আবরারের কবর জিয়ারত শেষে উপস্থিত ছাত্র জনতার পক্ষ থেকে ৭ অক্টোবর 'আগ্রাসন বিরোধী দিবস' ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬