জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

০৩ অক্টোবর ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ছাত্রলীগ নেতা সাফরুজ ইসলাম মুন্না

ছাত্রলীগ নেতা সাফরুজ ইসলাম মুন্না © সংগৃহীত

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্নাকে। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর বাজার থেকে সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ। 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান আকন্দ জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় সাফরুজকে গ্রেফতার করে রাতেই ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের বাস বিক্রি করার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ  ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হয়। ওই ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোট ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয় মুন্নাকে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬