চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

০১ অক্টোবর ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
চট্টগ্রাম সরকারি কলেজ

চট্টগ্রাম সরকারি কলেজ © ফাইল ফটো

চট্টগ্রাম সরকারি কলেজে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার এ সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

এদিকে, কলেজটিতে ছাত্ররাজনীতি বন্ধসহ ৫ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করেন কলেজের কয়েকশ শিক্ষার্থী।

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950