সারাদেশে যৌথ কর্মীসভার সিদ্ধান্ত বিএনপির

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
বিএনপির সমাবেশে

বিএনপির সমাবেশে © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক  বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সারাদেশে যৌথ কর্মীসভার সিদ্ধান্ত দলটির। কর্মীসভা আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাদেশে যৌথসভার দায়িত্বপ্রাপ্ত বিভাগভিত্তিক সদস্যরা হচ্ছেন-

বরিশাল-খুলনা ও ফরিদপুর বিভাগে: আবদুল মোনায়েম মুন্না (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), নাছির উদ্দীন নাছির (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), নাজমুল হাসান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল)।

চট্টগ্রাম-ময়মনসিংহ ও রংপুর বিভাগে: এস এম জিলানী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), ইয়াছিন আলী (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)।

সিলেট-কুমিল্লা ও রাজশাহী বিভাগে: রাজীব আহসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), রাকিবুল ইসলাম রাকিব (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), রেজাউল করিম পল (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল)।

এস এম জিলানী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), ইয়াছিন আলী (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)।

আরও পড়ুন: বিএনপিকে প্রতিরোধের ঘোষণা দিয়ে মাঠে ছাত্রলীগ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। উক্ত যৌথ কর্মিসভা প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার কর্মীসভার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৩ জুন ২০২৬
পারিবারিক কলহ কেড়ে নিল আসমার প্রাণ
  • ১৩ জুন ২০২৬
সকাল মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ১৩ জুন ২০২৬
সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
×