চীনা চিকিৎসক দল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত 

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনা চিকিৎসক দল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনা চিকিৎসক দল © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনা বিশেষজ্ঞরা। এছাড়াও চীনে নেওয়ার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে চীনের বিশেষজ্ঞ দলটি। সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণের সময় ১০ সদস্যের চীনের চিকিৎসক প্রতিনিধি দলটি এ কথা জানান।

সোমবার সকাল ৯টা থেকেই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখছেন চিকিৎসকরা। হাসপাতাল পরিদর্শন করে তারা জানায়, হাসপাতালে বর্তমান ভর্তি ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত রয়েছে। তাদের চোখে আটকে আছে রাবার বুলেট। গুলির আঘাতে অনেকই হারাতে বসেছে চোখের আলো। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতা করবে চীনের বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন: আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিকেল টিম

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুযোগ সুবিধা দেখছেন তারা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে দেশেই অপারেশন হবে।

এসময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা অংশ হিসেবে চীন সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

জানা যায়, চীনের চিকিৎসক দলটি পর্যায়ক্রমে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে।

‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬