আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিকেল টিম

২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

সম্প্রতি শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন এই দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

দলটি কুনমিং থেকে আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ছাত্র–জনতার আন্দোলন ঘিরে গত জুলাই ও আগস্ট মাসে গুলি, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অনেকে ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ২০ হাজারের অধিক। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অনেকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬