ছাত্র ফেডারেশনকে বিদায় জানালেন কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। আজ রবিবার ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন তিনি।

পোস্টে উমামা ফাতেমা লিখেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। 

“বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পালটে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে!  লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে! পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি। যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো।”

তিনি আরও লিখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা। আশা করি, ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরো গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে!

কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, একাদশে থাকছেন যারা
  • ১৩ জুন ২০২৬
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
‘গরিবের চিকিৎসাকেন্দ্র’র লাইসেন্স বাতিল করায় উদ্বেগ এনডিএফে…
  • ১৩ জুন ২০২৬
অভিনয় করে হলুদ কার্ড পেলেন প্যারাগুয়ের ফুটবলার
  • ১৩ জুন ২০২৬
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির সেই কেন্দ্রীয় নেতা—নারী নি…
  • ১৩ জুন ২০২৬
ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, বিশ্বকাপ উপভোগ করি: ব্রাজিল সম…
  • ১৩ জুন ২০২৬
×