ঢাবিতে রাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে যা বললেন সারজিস

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

সারজিস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ৷ নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ’ 

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এ সকল প্রকার রাজনীতি  বন্ধের  সিদ্ধান্ত নেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, আজ সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

গরুর দড়িতে বেঁধে মাদ্রাসাছাত্রকে হত্যার চেষ্টা, মালিক গ্রেপ…
  • ১৩ জুন ২০২৬
কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, একাদশে থাকছেন যারা
  • ১৩ জুন ২০২৬
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
‘গরিবের চিকিৎসাকেন্দ্র’র লাইসেন্স বাতিল করায় উদ্বেগ এনডিএফে…
  • ১৩ জুন ২০২৬
অভিনয় করে হলুদ কার্ড পেলেন প্যারাগুয়ের ফুটবলার
  • ১৩ জুন ২০২৬
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির সেই কেন্দ্রীয় নেতা—নারী নি…
  • ১৩ জুন ২০২৬
×