কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, একাদশে থাকছেন যারা

১৩ জুন ২০২৬, ০৮:৫৯ AM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:০০ AM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © টিডিসি ফটো

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অভিজ্ঞ ও পরীক্ষিত একাদশ নিয়েই দল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে অভিষেক ম্যাচে খেলা ফুটবলারদের মধ্য থেকে আটজনকে আবারও শুরুর একাদশে রাখার পরিকল্পনা করেছেন তিনি। 

ম্যাচের আগে শেষ দিকের অনুশীলনে আনচেলত্তি বিশেষভাবে সেট পিস ও ফিনিশিংয়ের ওপর গুরুত্ব দেন। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই কর্নার ও ফ্রি-কিক পরিস্থিতি আরও কার্যকর করার জন্য আলাদা অনুশীলন করানো হয়। পাশাপাশি পেনাল্টি বক্সের আশপাশ থেকে ফিনিশিং নিয়েও কাজ করেন ফরোয়ার্ডরা।

অনুশীলনে কোচ কয়েকটি কম্বিনেশনও পরীক্ষা করেন। বাম প্রান্তে আলেক্স সান্দ্রোর সঙ্গে ডগলাস সান্তোসকে, আর আক্রমণভাগে ম্যাথিউস কুনহার জায়গায় ইগর থিয়াগোকেও ট্রায়াল দেওয়া হয়। মাঝমাঠ ও ডান দিকেও লুইজ হেনরিককে পরীক্ষামূলকভাবে দেখা হয়। তবে মূল পরিকল্পনায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

মিডফিল্ডে ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার বোঝাপড়া কোচিং স্টাফকে আশাবাদী করেছে। তাদের জায়গা দখল ও বল নিয়ন্ত্রণের সক্ষমতা প্রস্তুতি ম্যাচগুলোতে ভালোভাবে ফুটে উঠেছে। অন্যদিকে আক্রমণে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের গতি ও স্বাধীনতা ব্রাজিলের আক্রমণকে আরও ধারালো করছে।

টিম সেটআপে ধারণা করা হচ্ছে, ব্রাজিল ৪-৪-২ ফরমেশনে খেলতে পারে। এই কৌশলে কুনহা বাম দিক থেকে রক্ষণে সহায়তা করবেন এবং পাকেতা ডান দিকে নেমে মাঝমাঠে যুক্ত হবেন। এতে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া আক্রমণে বেশি স্বাধীনতা পাবেন।

মরক্কোর বিপক্ষে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।

একাদশ

ব্রাজিল গণমাধ্যম গ্লোবোর তথ্যমতে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ:

গোলরক্ষক: আলিসন বেকার

রক্ষণভাগ: দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, আলেক্স সান্দ্রো

মিডফিল্ড: কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, মাতেউস কুনহা

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬