দিল্লিতে মেয়ের সাথেেই আছেন শেখ হাসিনা

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
শেখ হাসিনা- সাইমা ওয়াজেদ পুতুল

শেখ হাসিনা- সাইমা ওয়াজেদ পুতুল © সংগৃহীত

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের। ওইদিনই পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গত দেড় মাস ধরে ভারতেই অবস্থান করছেন তিনি। তবে বরাবরই শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কোন তথ্য দেয়নি দেশটি। দিল্লির কোথায় এবং কিভাবে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। আর তাই সবার মনে এখন একটাই প্রশ্ন কোথায় আছেন তিনি?

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে মেয়ে সায়মা ওয়াজেদের সাথেই আছেন শেখ হাসিনা। এমনকি দিল্লির পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে তাকে।

বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের আড্ডাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তার মেয়ে সায়মা ওয়াজেদের সাথে থাকছেন তিনি। সায়মা ওয়াজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক পদে নিয়োগ পান।

আরও পড়ুন: বিভাজনের বাইরে গিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হবে

তাঁরা আরও দাবি করেছেন যে, শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ভারতে হাসিনার অবস্থানের সংবেদনশীলতার অর্থ হচ্ছে, অতি সতর্কতার কোনও আবরণ আপাতত এই বিষয়টিকে ঘিরে থাকতে পারে এবং সেটিও আবার নয়াদিল্লির নকশায়।

সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬