সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষকে মরতে হয়: সারজিস আলম

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম © সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষকে মরতে হয়, এসব হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি। যারা এ বিচার করতে দেয়নি তারা ভারতের সেবাদাস হিসেবে ছিল। এবার তাদের বিচার করতে হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ জেলা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মণিপুরে অনির্দিষ্টকালের কারফিউ বহাল

তিনি আরও বলেন, যিনি আপনাদের কথা শুনবেন, প্রশ্নের উত্তর ও জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন তাকে সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার। হাজার ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটিতে যেন কোনো কালো শকুন থাবা দেওয়ার চেষ্টা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই শকুনকে ছাত্র-জনতা ছিড়ে ফেলতে হবে।

সারজিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে যদি কোনো বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান—এই চার দেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিশ্বাস, এই চার দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেঁতুলিয়া-বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব।’

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান, তরিকুল ইসলাম, আবু সাঈদ লিওন বক্তব্য দেন। সভায় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬