আন্দোলনে নিহত আহনাফের বাসায় উপদেষ্টা নাহিদ

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
উপদেষ্টা নাহিদ ইসলাম ও আহনাফের পরবিার

উপদেষ্টা নাহিদ ইসলাম ও আহনাফের পরবিার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৪ সেপ্টম্বর) মিরপুরের পাইকপাড়ায় নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আহনাফের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

যারা শহীদ হয়েছেন দেশ তাদের মনে রাখবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘নাম না জানা অনেক ছাত্র-জনতা আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।’

ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে।’

সাক্ষাতকালে আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন। শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনি মিরপুর ১০-এ পুলিশের গুলিতে নিহত হয়।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬