শেখ মুজিবকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল আ. লীগ: হাসনাত

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
মন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

মন্বয়ক হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, বরং আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। ধর্মের অবয়বে শেখ মুজিবকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসসিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবসময় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। হাইকোর্ট, বিচারব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে পুজিবাদের মাধ্যমে ফ্যাসিবাদকে ধরে রাখার চেষ্টা করেছে তারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ জুলাই যখন হাইকোর্টের রায় হয় শিক্ষার্থীরা সেই রায় প্রত্যাখ্যান করে এবং আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরুর দিকে গত ১৮ বছর ধরে চলে আসা ‘ট্যাগিং ব্লেমিং’ যে বিষয়টি ছিল অর্থাৎ যখনই কেউ দাবি নিয়ে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করা হতো। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের রাজনীতি করলে তখন তাদের কোনো যৌক্তিক দাবি জানানোর অধিকার ছিল না।

তিনি আরও বলেন, বিষয়টিকে গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান মেনে নিয়েছিল। আর এ কারণেই শুরুতেই দাবির চেয়ে এটি অরাজনৈতিক আন্দোলন এ বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হতো বলেও মন্তব্য করেন তিনি।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬