কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজুর নেতৃত্বে কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২৮ আগস্ট ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
ত্রাণ সামগ্রী বিতরণ

ত্রাণ সামগ্রী বিতরণ © সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং রসুলপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদের নেতৃত্বে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দীপ্ত, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হলের সাধারণ সম্পাদক ইমন হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা দীপু আহমেদ, কুমিল্লা উত্তর ছাত্রদলের সভাপতি আসিফ কবির এবং সাধারণ সম্পাদক তামিম হোসেন প্রমুখ।

ছাত্রদল নেতা রাজু আহামেদ জানান, যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে নিয়ে এখানে এসেছি।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬