আনসারদের নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা: সমন্বয়ক সারজিস 

২৬ আগস্ট ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সমাবেশে সারজিস আলম

সমাবেশে সারজিস আলম © টিডিসি ফটো

সচিবালয় ঘেরাওকারী আনসার সদস্যরা আনসার লীগের সদস্য মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গতকাল সচিবালয়ের বাইরে আনসার নেতৃত্ব দেওয়া ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদের উপর আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘‘ওখানে (সচিবালয়ে) যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, ওরা আনসার লীগের সদস্য। তারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে, ওই লীগকে সেবা দিয়ে এসেছে। তারা যোগ্যতার ভিত্তিতে না এসে, পা চেটে-তোষামোদ করে এখানে এসেছিল। তারা গতকাল সকালে যখন ওখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুইজন সরকারে রয়েছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের সাথে তাদের বিষয় নিয়ে কথা বলছিল। তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের আহত ছাত্রদের স্বাস্থ্য ও শহীদদের ব্যাপারে কথা বলতে স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই। আমরা যখন বাইরে আনসার সদস্যদেরকে দেখি তখন আমরা তাদের বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। তাদের একটি টিমকে সচিবালয়ের ভেতরে এনে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করা হয়। দুপুরে একবার কথা হয়, সন্ধ্যায় একবার কথা হয়। তারা কনভিন্সড হয়। তাদের অধিকাংশ দাবি মেনে নেয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতার ভিত্তিতে কিছু সময় দাবি করা হয়।’’

তিনি আরও বলেন, ‘‘তারা কনভিন্সড হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন বাইরে থেকে সকলে নয়, কতিপয় আনসার সদস্য সেগুলো মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মেনে নেয়া-না মেনে নেয়া নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করা। গতকাল সচিবালয়ে আনসারদের হয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি এক সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। সেই স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ অসংখ্য পাচাটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য শিক্ষার্থীদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালিয়েছে। আমরা জেনেছি এর আগে যিনি আনসার ডিজি ছিলেন তিনি আওয়ামী লীগের মদদপুষ্ট পাচাটা  ডিজি ছিলেন। ওই পাচাটা ডিজিকে ছাত্রজনতার উপর রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং  নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে।’

প্রসঙ্গত, গতকাল আনসার সদস্যদের দ্বারা সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম  ও হাসান আব্দুল্লাহকে অবরুদ্ধ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয় ঘেরাও করে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় চাপে আনসার সদস্য সহ প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হন। আনসাররা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহত করলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন উন্নত চিকিৎসার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার পর গতকালই ১৯ জন ঊর্ধ্বতন আনসারকে বদলি করা হয়েছে।

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
মন্ত্রণালয়কে জানায়নি রামেক হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী বললেন…
  • ২৮ মার্চ ২০২৬
স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ব…
  • ২৮ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান পদে আবেদনের ৭ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
  • ২৮ মার্চ ২০২৬
বিমান হামলায় ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence