বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছাত্রদলের

২৫ আগস্ট ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বন্যা দুর্গতদের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের ত্রাণ বিতরণ

বন্যা দুর্গতদের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের ত্রাণ বিতরণ © সংগৃহীত

কুমিল্লার দুই এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত শুক্র ও শনিবার এসব বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে শুকবো খাবার ছাড়াও ছিল রান্না করা খিচুড়ি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীরা জানান, জেলার জাফরগঞ্জ এলাকায় গতকাল শনিবার বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রদল। আর শুক্রবার বুড়িচংয়ের বন্যাদুর্গত এলাকায় গত শুক্রবার বন্যা দুর্গতদের মাঝে ছাত্রদল খাদ্যসামগ্রী বিতরণ করে।  

আরো পড়ুন: শিক্ষার্থীকে কুপিয়ে বন্যার্তদের জন্য তোলা টাকা ছিনতাই

পাশাপাশি ফেনীর বন্যা দুর্গত এলাকায় ছাত্রদলের নেতৃত্বে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। রান্না করা ও শুকনো খাবার নিয়ে নৌকায় করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তারা।

আফগানিস্তানের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গোসসা ইংল্যান্ডের
  • ০৬ আগস্ট ২০২৬
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬