বাড়ছে মৃত্যুর মিছিল, মারা গেল কাঁদানে গ্যাসে অসুস্থ স্কুলছাত্র মাহিম

২১ আগস্ট ২০২৪, ১০:২০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আন্দোলনে ছিল দশম শ্রেণির ছাত্র মাহিম। গত ৪ আগস্ট কুমারখালীতে মিছিলে থাকা অবস্থায় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের মধ্যে পড়ে গুরুতর আহত হয় মাহিম। বিগত কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

নিহত মাহিম হোসেন (১৭) কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বড় ছেলে। সে চাঁদট গ্রামের ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। হাসপাতালে থাকা অবস্থায় রক্তবমি আর শ্বাসকষ্টে মারা যায় সে। বিকেলে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। 

নিহতের বাবা ইব্রাহিম হোসেন জানান, গ্রামের ছেলেদের সঙ্গে তার ছেলে আন্দোলন করেছে। উপজেলা সমন্বয়করা তার সঙ্গে ছিল। তাদের সঙ্গে আলোচনা করে মামলাও তুলে নেওয়া হয়েছিল। 

আফগানিস্তানের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গোসসা ইংল্যান্ডের
  • ০৬ আগস্ট ২০২৬
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬