চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

০৫ আগস্ট ২০২৪, ০৮:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© সংগৃহীত

চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি নিয়ন্ত্রণে নিয়ে মিছিল করে দলটির নেতাকর্মীরা। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে নেতাকর্মী নিয়ে প্রবেশ করে শিবির। 

জানা যায়, দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। 

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র শিবির কাজ করে যাবে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬