নতুন টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণা বিসিবির

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল © সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এর ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।

তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক যুব বিশ্বকাপজয়ী আকবর আলী। টুর্নামেন্টের ম্যাচ ও প্রাইজমানি মিলিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিসিবি।

এদিকে কোচিং বিভাগও তারকাসমৃদ্ধ প্যানেল। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী থাকবেন মোহাম্মদ আশরাফুল, দুর্বার একাদশের কোচিং প্যানেলে আছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হচ্ছে, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। টি–টোয়েন্টি কাপের সব ম্যাচই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, আর ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।

দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।  
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১,০০০ টাকা।

একনজরে ৩ দলের স্কোয়াড: 

ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। 

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9