হাতিরঝিল বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান, যেতে পারছে শুধু অ্যাম্বুলেন্স

০৪ আগস্ট ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
হাতিরঝিল বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান, যেতে পারছে শুধু অ্যাম্বুলেন্স

হাতিরঝিল বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান, যেতে পারছে শুধু অ্যাম্বুলেন্স © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন ব্রিজের ওপর অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহনকে ওই পয়েন্ট অতিক্রম করতে দেয়া হচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) দুপুর দুইটার দিকে হাতিরঝিলের সড়ক বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের ব্রিজের ওপর অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন। এসময় পুলিশ প্লাজার দিক থেকে আসা সব যানবাহনকে উল্টোপথেই ফিরিয়ে দেন তারা। 

তবে, এসময় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ওই পথ ব্যবহার করে যেতে দেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অবরোধকারী শিক্ষার্থীরা নিজেরাই বেরিকেড সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ করে দিচ্ছেন। এছাড়া কয়েকজন গণমাধ্যমকর্মীকেও তারা ওই পথ ব্যবহার করে যেতে দিয়েছেন।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬