সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

০৪ আগস্ট ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ © সংগৃহীত

সিরাজগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে তার নাম আবদুল লতিফ বলে জানা গেছে। তার বাড়ি শহরের গয়লা এলাকায়।

রোববার (৪ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দু’পক্ষের মুখোমুখি অবস্থানের সময় লতিফ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে পড়ে যান। তখন ক্ষিপ্ত কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছে একাধিক সূত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামও লতিফের মারা যাবার বিষয়টি জানিয়েছেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬