চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

০৪ আগস্ট ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
নিউমার্কেট মোড়ে অবস্থান

নিউমার্কেট মোড়ে অবস্থান © সংগৃহীত

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। তাঁদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। 

জানা গেছে, আজ সকাল ৯টা থেকে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউমার্কেটের আশপাশে মাইক লাগান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেগুলো ভাঙচুর করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬