শাহবাগে হাসপাতালের ভেতরে আওয়ামী লীগ বাইরে আন্দোলনকারীরা, বাইকে আগুন

০৪ আগস্ট ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেতরে ভাঙচুর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেতরে ভাঙচুর © টিডিসি ফটো

শাহবাগে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেতরে অবস্থান নেয়। তখন আন্দোলনকারীদের একটা অংশ গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এবং বাইকে আগুন দেয়। রবিবার (৪ আগস্ট) বেলা ১১ টায় এমন ঘটনা ঘটে। 

জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় জড় হয় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগের দিকে যায়।

এর আগে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর অবস্থান নেয়। সেখান থেকে আন্দোলনকারীদের উপর ইট পাটকেল ছুড়তে থাকে। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরাও তাদের উপর পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে। 

এক পর্যায়ে আন্দোলনকারীদের একটা অংশ গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এবং বাইকে আগুন দেয়। 

এসময় শাহবাগ মোড় আন্দোলনকারীরা দখল নেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত আসছে...

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬