অসহযোগ আন্দোলনের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

০৪ আগস্ট ২০২৪, ০১:৩৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি © টিডিসি ফটো

আজ রবিবার (৪ আগস্ট) এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বেলা ১১টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন একাধিক সমন্বয়ক।

এসময় সমন্বয়করা সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করেন।

কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা।

এসময় তারা উল্লেখ করেন, আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো। 

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬