আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি

০৩ আগস্ট ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
শাহবাগ থানা

শাহবাগ থানা © সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারীরা ফেরার পথে শাহবাগ থানার সামনে এলে পুলিশ ভেতরে চলে যায়। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে আজ শনিবার সন্ধ্যায় উত্তেজনা দেখা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় এ উত্তেজনা তৈরি হয়।

সরেজমিন দেখা যায়, শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’, ‘খুনি’ ‘খুনি’ বলে স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করে, যাতে কেউ থানায় হামলা না করতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন। সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবির সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬